Sumon's Team এই ইভেন্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের ইংরেজি শেখা, টেক ও ইন্টারনেট সম্পর্কে ধারণা, প্রয়োজনীয় ডিভাইস ও কম্পিউটার ব্যবহারের জ্ঞান, বিভিন্ন প্রাসঙ্গিক স্কিল শেখানো, সেই স্কিল কাজে লাগিয়ে কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ সংগ্রহ করতে হয়—এসব বিষয়ে পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেবে।
তাছাড়া, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা, পেমেন্ট গ্রহণের পদ্ধতি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে। শেখা স্কিলগুলো ব্যবহার করে কীভাবে প্যাসিভ ইনকাম করা যায় এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, সেই বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুনদের ফ্রিল্যান্সিং দুনিয়ায় নিরাপদ ও সঠিকভাবে পথ দেখানো, যাতে তারা ভবিষ্যতে নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
কত টাকা লাগবে?
ইভেন্টে থাকা সকল কিছু একদম ফ্রি। কিন্তু ইভেন্টে বিভিন্ন সফটওয়্যার, প্লাগিন কিংবা প্রোগ্রাম সহ যেসব জিনিস নিয়ে আলোচনা করা হবে এবং কাজের জন্য সেগুলো যদি বাইরে থেকে কিনতে হয়। সেগুলো নিজে থেকে কিনতে হবে।
কতদিন লাগবে?
এই ইভেন্ট চালু করা অবস্থায় পাবলিক করা হলো। গন্তব্য অনেকদূর তাই সময় তো লাগবেই। তারপরেও এই ইভেন্টের সাথে থাকলে ১ বছরের মধ্যে নিজের জন্য একটা রোডম্যাপ পেয়ে যাবেন। যদিও ইভেন্ট আরও অনেকদিন চলবে। আপনাদের আগ্রহ এবং আমাদের আর্থিক অবস্থার দিকে বিবেচনা করে ইভেন্ট এগিয়ে নেওয়া হবে।
কাদের জন্য এই ইভেন্ট?
সকল বয়সী এবং সকল পেশার নারীপুরুষ ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। তবে যদি বয়স ১৩ থেকে ১৭ এর মধ্যে হয় তবে আপনার জন্য পার্ফেক্ট। ইভেন্টে প্রচুর সময় শেখার জন্য এবং প্রাকটিসের জন্য লাগবে। যাদের হাতে সময় কম তারা ইভেন্টের সাথে এগিয়ে যাওয়া কিছুটা কষ্টসাধ্য হতে পারে।
ইভেন্টের কার্যক্রম কবে থেকে শুরু হবে?
কয়েকদিনের মধ্যেই শুরু হবে। শুরু হওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নজর রাখতে পারেন। (সবার নিচে লিংক দেওয়া আছে।)
ইভেন্ট কারা পরিচালনা করছে?
এটি একটি বেসরকারি তরুণ গ্রুপ। নিজেদের জ্ঞান ছড়িয়ে দিতে সর্বদা অটল থাকা এই গ্রুপের নাম "Sumon's Team" ।
ইভেন্টে থাকা সকল তথ্যের কপিরাইট কাদের?
এখানে ব্যবহার করা তথ্যগুলো বিভিন্ন যায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে "ইউটিউব, গুগল, বেশ কিছু AI কোম্পানি (যেমনঃ চ্যাটজিপিটি), টেন মিনিট স্কুল, বহুব্রীহি, উইডেমি" ইত্যাদি অন্যতম। এছাড়া ইভেন্ট পরিচালনা করা গ্রুপ "Sumon's Team" এর অফিসিয়াল ওয়েবসাইট Oboshesh.com থেকে বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে। এগুলোর কপিরাইট সম্পূর্ণ তাদের নিজেদের। Sumon's Team নিজেদের তথ্য ছাড়া বাকি তথ্যগুলোর মালিকানা দাবি করছে না। বরং তাদের অনুমতি ব্যতীত বেশ কিছু তথ্য এখানে ব্যবহার করা হয়েছে যা কপিরাইট আইনের "ফেয়ার ইউজ, এডুকেশনাল ইউজ" হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরেও কোনো মালিক তাদের তথ্য সরিয়ে নিতে বললে আমরা তা সরিয়ে নিবো।